অ্যান্ড্রয়েড ফোনে মাইক্রোসফট অফিস

আপডেট : ০১ আগস্ট ২০১৩, ১৯:৩০
গত পরশু থেকে অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোর জন্য মাইক্রোসফট অফিসের সংস্করণ অবমুক্ত হয়েছে সকলের ডাউনলোডের জন্য। তবে ফোনগুলোতে এটি কাজ করলেও অ্যান্ড্রয়েড ট্যাবলেটে কাজ করবে না। অ্যান্ড্রয়েড ফোনের জন্য এই অ্যাপ্লিকেশনের বার্ষিক সাবস্ক্রিপশন ফি রাখা হয়েছে ১০০ ডলার। সার্বিকভাবে এই প্যাকেজের বাইরে আলাদা করে অফিস অ্যাপ্লিকেশনগুলো ব্যবহারের সুযোগ রাখেনি মাইক্রোসফট। অ্যান্ড্রয়েড ফোনের জন্য মাইক্রোসফট অফিসে তৈরি ডক্যুমেন্টগুলো ডিফল্টভাবে সংরক্ষিত হবে স্কাইড্রাইভে। আর অফিস অ্যাপ্লিকেশনটির সাবস্ক্রিপশন থাকলে স্কাইড্রাইভে বাড়তি ২০ গিগাবাইট স্টোরেজও পাওয়া যাবে। আর সাবস্ক্রিপশনের মাধ্যমে ৫টি পর্যন্ত মোবাইল ডিভাইসে ব্যবহার করা যাবে অফিস। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এটি অবমুক্ত করা হয়েছে। তবে শীঘ্রই অন্যান্য দেশেও এটি চালু করা হবে বলে জানিয়েছে মাইক্রোসফট।