সোর্স এজ-এ ঈদ অফার

আপডেট : ০১ আগস্ট ২০১৩, ১৯:৩০
‘ঈদের আনন্দ সবার জন্য’ এই স্লোগানকে সামনে রেখে সোর্স এজ লিমিটেড ডেস্কটপ পিসিতে দিচ্ছে মূল্যছাড় ও প্রত্যেক পিসির সাথে নিশ্চিত উপহার। ঈদ উপলক্ষে সোর্স এজ বাজেট পিসি, প্রিমিয়াম পিসি ও এক্সপ্লোর পিসি নামে তিনটি প্যাকেজ নিয়ে এসেছে। ইন্টেল ডুয়াল কোর (৩য় প্রজন্ম) ২.৯০ গিগাহার্জ প্রসেসর, ২ জিবি ডিডিআর৩ র্যাম, ৫০০ জিবি সাটা হার্ডডিস্ক, ডিভিডি রাইটার, ১৬” এলইডি মনিটরসহ বাজেট পিসির মূল্য ২৪,৪৯৯ টাকা। ইন্টেল কোরআই৩ (৩য় প্রজন্ম) ৩.৩০ গিগাহার্জ প্রসেসর, ২ জিবি ডিডিআর৩ র্যাম, ৫০০ জিবি হার্ডডিস্ক, ডিভিডি রাইটার, ১৯” এলইডি মনিটরসহ প্রিমিয়াম পিসির মূল্য ৩০,৪৯৯ টাকা। আর কোরআই৫ (৩য় প্রজন্ম) ৩.২০ গিগাহার্জ প্রসেসর, ৪ জিবি র্যাম, ৫০০ জিবি সাটা হার্ডডিস্ক, ডিভিডি রাইটার ও ১৯” এলইডি মনিটরসহ এক্সপ্লোর পিসির মূল্য ৩৭,৪৯৯ টাকা। প্রতিটি পিসির সাথে উপহার হিসেবে রয়েছে ক্রিয়েটিভ স্পিকার অথবা হেডফোন। রয়েছে ৩ বছরের বিক্রয়োত্তর সেবা। ফোন :৯৫৫১৭১৫, ০১৬৭১৩৩৩৭৭৭।