অ্যাভিরা ঈদ ভাবনা বিষয়ক ব্লগ প্রতিযোগিতার ফলাফল ঘোষিত

আপডেট : ০১ আগস্ট ২০১৩, ১৯:৩০
অ্যাভিরা ঈদ ভাবনা প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়েছে। ফেসবুকে সর্বোচ্চ হিটসংখ্যা এবং চারজন আইসিটি সাংবাদিক প্যানেল কর্তৃক প্রদত্ত নম্বারের ভিত্তিতে এই ফলাফল নির্ধারণ করা হয়েছে বলে আয়োজক সূত্র জানিয়েছে। প্রতিযোগিতায় প্রথম হয়েছেন নুরুন নাহার শিল্পী, দ্বিতীয় হয়েছেন সোবহান শেখ এবং তৃতীয় হয়েছেন মনজুরে এলাহী। পরবর্তী পাঁচজন বিজয়ী যথাক্রমে আরিফ বিন নজরুল, সাজ্জাতুল ইসলাম, এম সাইফুল ইসলাম, তাহমিনা জিনিয়া এলি এবং বৃষ্টি বর্ষা। আগামী ৪ আগস্ট রাজধানীর একটি রেস্টুরেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার হস্তান্তর করা হবে। বিস্তারিত জানতে ফোন :০১৭৩০৩১৭৭৪৫।