নেটওয়ার্কিং পণ্যের ব্র্যান্ড ডি-লিংক-এর ইউটিপি ক্যাবলসহ অন্যান্য পণ্যের নকল বের হওয়ায় ডি-লিংক পণ্যের আমদানিকারক স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম সম্প্রতি ক্যাবলের প্যাকেটে স্পেকট্রাম নাম অংকিত রঙ্গিন নিরাপত্তা স্টিকার লাগিয়ে বাজারজাত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ডি-লিংক ব্র্যান্ডের ক্যাবল কিনতে গিয়ে কোনোরকম সন্দেহ হলে ০১৮৪১৫৬৬৫০৪ নম্বরে ফোন করে এ সম্পর্কে সঠিক তথ্য জেনে নেওয়া যাবে।
