গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ০১ আগস্ট ২০১৩, ১৯:৩২
ছোটবেলায় অনেকেই হয়তো চুম্বক দিয়ে নানা মজাদার খেলায় মেতে ওঠেন। অন্যদিকে পদার্থবিদ্যা কিংবা তড়িত্ প্রকৌশলে এই বস্তুটির কম গুরুত্বপূর্ণ নয়। তবে এবার কোনো ধরণের খেলা কিংবা পদার্থবিদ্যার আবিষ্কার দিয়ে নয়, বরং চুম্বক দিয়ে একটি ভাস্কর্য বানিয়ে গিনেজ বুকে নাম লিখিয়েছে আমেরিকান ন্যানো ম্যাগনেটিক্স। সম্প্রতি গোল্ডেন গ্লোব লাক্সারি গিফট লাউঞ্জে স্থাপিত এই প্রতিষ্ঠানের তৈরি ভাস্কর্যটি বিশ্বের সবচেয়ে বড় চুম্বক ভাস্কর্য হিসেবে স্বীকৃতি আদায় করে নিয়েছে। বৃহত্ এই চুম্বক ভাস্কর্যটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে সর্বমোট পাঁচ লক্ষ ঊনপঞ্চাশ হাজার ম্যাগনেট বল। আর এত বিপুল সংখ্যাক চুম্বকের বল দিয়ে বানানো এই ভাস্কর্যটির আয়তন ছিল ২৯ ইঞ্চি বাই ১৬ ইঞ্চি এবং ভাস্কর্যটির ওজন ছিল ৬০০ পাউন্ডেরও বেশি।