এক সর্দারকে খুব আস্তে আস্তে একটা কাগজে কী যেন একটা লিখতে দেখে খুব কৌতূহল হলে তার পাশে বসে থাকা ব্যক্তির।
প্রথম ব্যক্তি :এই যে সর্দারজি, এত আস্তে আস্তে কী লিখছেন?
সর্দারজি :এই তো আমার ছোট ছেলেটাকে একটা চিঠি লিখছি।
প্রথম ব্যক্তি :তা তো বুঝলাম। কিন্তু এত আস্তে আস্তে চিঠি লিখবার কী কারণ?
সর্দারজি :আসলে আমার ছেলেটার বয়স তো মাত্র সাত বছর। তাই ও দ্রুত পড়তে পারে না। আর ও যেন আস্তে আস্তে পড়তে পারে সে জন্যই আমি আস্তে আস্তে লিখছি।
এক লোক একটা অভিজাত রেষ্টুরেন্টে ঢুকে দেখল তিনটা দরজা—
১ম দরজায় লেখা :চাইনিজ খাবার
২য় দরজায় লেখা :বাঙালি খাবার
৩য় দরজায় লেখা :ইংরেজ খাবার
লোকটি তার পছন্দ অনুযায়ী চাইনিজ খাবারের দরজায় ঢুকলে সেখানে আরও দুটি দরজা দেখতে পেলেন।
১ম দরজায় লেখা :বাড়ি নিয়া খাইবেন
২য় দরজায় লেখা :হোটেলে খাইবেন
লোকটি হোটেলে খেতে চেয়েছিলেন তাই হোটেলে খাইবেন লেখা দরজায় ঢুকলে সেখানে আরও দুটি দরজা দেখতে পেলেন।
১ম দরজায় লেখা :এসি
২য় দরজায় লেখা :নন এসি
লোকটি এসি রুমে খেতে চেয়েছিলেন তাই তিনি এসি লেখা দরজাটায় ঢুকলে সেখানে আরো দুটি দরজা দেখতে পেলেন।
১ম দরজায় লেখা :ক্যাশ খাইবেন
২য় দরজায় লেখা :বাকি খাইবেন
লোকটি ভাবল বাকি খেলেই ভালো হয় তাই তিনি বাকি খাবেন দরজাটা খুলে বেরোতেই তিনি নিজেকে হোটেলের সামনের রাস্তায় আবিষ্কার করলেন।
