চাটমোহরে নিখোঁজ জীবনের সন্ধান আজও মেলেনি

আপডেট : ০১ আগস্ট ২০১৩, ২১:২৭
নিখোঁজ হওয়ার এক মাস পার হলেও মোঃ নজরুল ইসলাম জীবনের (১৮) সন্ধান পায়নি তার পরিবার। গত ২৬ জুন সে নিখোঁজ হয়। নিখোঁজ জীবন পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের বহরমপুর গ্রামের মোঃ ফরিদুল ইসলামের ছেলে। সে ভাঙ্গুড়া উপজেলার বড়ালব্রিজ বাজারে একটি লেদ কারখানায় কাজ করতো। সেখান থেকে গত ২৬ জুন বাড়ি যাবার কথা বলে বের হয়ে আর ফিরে আসেনি। গত এক মাসেও অনেক খোঁজাখুঁজি করে জীবনের সন্ধান মেলেনি। এ ব্যাপারে ভাঙ্গুড়া থানায় একটি জিডি করা হয়েছে। পুত্রকে হারিয়ে জীবনের বাবা মা পাগলপ্রায়। পরিবারের সদস্যরা জানান, সে কোথায় আছে, নাকি তাকে হত্যা করা হয়েছে তা নিয়ে তারা শংকিত। জীবনের পিতা ফরিদুল ইসলাম জানান, সন্তান হারিয়ে জীবনের মা বাকরুদ্ধ হয়ে পড়েছে।