দ্রব্যমূল্য স্থিতিশীল রাখুন

আপডেট : ০১ আগস্ট ২০১৩, ২১:৩৬
লক্ষ্য করা গেছে, রমজান মাসে অসাধু ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে দেয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। যেমন বেগুন ও শসা ৮০ টাকা কেজি দরে ঢাকায় বিক্রি হচ্ছে বলে জানা গেছে। পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও দাম কেন বাড়বে তা বোধগম্য নয়। আসলে অসাধু ব্যবসায়ীরা রমজান মাসকে অধিক লাভের মাস হিসেবে গণ্য করে। ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা কষ্টসাধ্য হয়ে পড়ে। এ প্রবণতা কোনো দেশে আছে বলে মনে হয় না। বরং দ্রব্যমূল্য কমে। জানা গেছে, পার্শ্ববর্তী দেশ ভারতে রমজানে দ্রব্যমূল্যের দাম কমিয়ে দেয়া হয়। রমজান মাসে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেয়ার মানসিকতা ত্যাগ করা বাঞ্ছনীয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। সুমিত্র বিকাশ বড়ুয়া, নন্দনকানন, চট্টগ্রাম