বাঘায় গণপিটুনিতে সাইকেল চোর নিহত

আপডেট : ০১ আগস্ট ২০১৩, ২১:৪৮
রাজশাহীর বাঘায় এক সাইকেল চোরকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। মঙ্গলবার রাতে উপজেলার বলিহার গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শরিফ উদ্দিন (৩৫) উপজেলার চক আমোদপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে। এ ঘটনার পর গ্রেফতার আতঙ্কে গ্রামের পুরুষরা গা-ঢাকা দিয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাতে শরিফ উদ্দিন বলিহার গ্রামের শাহবাজের বাড়ির বেড়া কেটে একটি সাইকেল চুরি করে পালিয়ে যাচ্ছিল। এসময় বাড়ির লোকজনের চিত্কারে প্রতিবেশীরা ধাওয়া করে শরিফকে সাইকেলসহ হাতেনাতে আটকের পর গণপিটুনি দেয়। জনতার বেধড়ক পিটুনিতে ঘটনাস্থলেই শরিফ মারা যায়। খবর পেয়ে পুলিশ বুধবার দুপুরে নিহত শরিফের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এদিকে নিহত শরিফের স্ত্রী চুমকি দাবি করেন, তার স্বামী মাদকাসক্ত ছিল। তবে চোর নয়।