জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণাকে স্বাগত জানাল তরীকত

আপডেট : ০১ আগস্ট ২০১৩, ২২:২৩
তরীকত ফেডারেশনের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, মহাসচিব লায়ন এম. এ আউয়াল ও সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আলী ফারুকী জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে বলেন, রাজনৈতিক দল হিসাবে জামায়াতের নিবন্ধন আদালত কর্তৃক অবৈধ ঘোষণার রায়ের মাধ্যমে ধর্মের অপব্যাখ্যাকারী, জঙ্গিবাদী, সন্ত্রাসী ও অপশক্তির রাজনীতি নিষিদ্ধের যৌক্তিকতা প্রমাণিত হল। তারা বলেন, জামায়াতে ইসলামী ধর্মের অপব্যাখ্যা দেয়াসহ মওদুুদীবাদের ইসলাম কায়েমের ষড়যন্ত্রে লিপ্ত। তাদের গঠনতন্ত্র বাংলাদেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। নেতৃবৃন্দ অবিলম্বে নির্বাহী আদেশের মাধ্যমে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ ঘোষণার দাবি জানান।-প্রেস বিজ্ঞপ্তি