জাতীয় বীর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, জাতিসংঘ মানবাধিকার কমিশনের সাবেক সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচাযর্, তদানীন্তন হাইকোর্টের সাবেক বিচারপতি ও সাবেক এডভোকেট জেনারেল মরহুম আবু সাঈদ চৌধুরীর পঁচিশতম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী জামে মসজিদে কোরআনখানি, মিলাদ মাহফিল এবং ইফতারির আয়োজন করা হয়েছে। বিচারপতি আবু সাঈদ চৌধুরী জাতীয় স্মৃতি সংসদ এ উপলক্ষে শীঘ্রই স্মরণ সভার আয়োজন করবে। -প্রেস বিজ্ঞপ্তি
