রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ০১ আগস্ট ২০১৩, ২২:২৪
এস কে আব্দুল লতিফ খুলনার বটিয়াঘাটা উপজেলার মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন এস কে আব্দুল লতিফ (৬৮) হূদরোগে আক্রান্ত হয়ে চিকিত্সাধীন অবস্থায় গত বুধবার খুলনার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গতকাল সকালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।