কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের ফল প্রকাশ

আপডেট : ০১ আগস্ট ২০১৩, ২২:৪৪
কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের ৩৬তম কেন্দ্রীয় পরীক্ষার ফল গতকাল বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে। এবার বেফাক পরীক্ষার ৭টি বিভাগে পাসের হার ৬৯ দশমিক ২২ শতাংশ। এতে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে ৮ হাজার ৪২৩ জন ছাত্র-ছাত্রী। বোর্ডের (বেফাক) মহাসচিব মাওলানা আবদুল জব্বার গতকাল ফল প্রকাশ করেন। কওমি মাদ্রাসার সর্বোচ্চ ক্লাস তাকমিলে (স্নাতকোত্তর ডিগ্রী) ছাত্রদের পাসের হার ৭৯ দশমিক শূন্য ৯ শতাংশ ও ছাত্রীদের ৭২.৪৩ শতাংশ। ফযীলত (স্নাতক ডিগ্রী) ছাত্রদের পাসের হার ৬৮ দশমিক ৫৬ শতাংশ এবং ছাত্রীদের ৬২ দশমিক ৫১ শতাংশ। সানাবিয়্যাহ (উচ্চ মাধ্যমিক) ছাত্রদের পাসের হার ৬০ দশমিক ৭ শতাংশ এবং ছাত্রীদের ৫৪ দশমিক ৭৬ শতাংশ। মুতাওয়াসসিতাহ (নিম্ন মাধ্যমিক) ছাত্রদের পাসের হার ৭৩ দশমিক ৪৩ শতাংশ, ছাত্রীদের ৫৮ দশমিক ৮৮ শতাংশ। ইবতিদাইয়্যাহ (প্রাইমারী) ছাত্রদের পাসের হার ৬৩ দশমিক ৬০ শতাংশ ও ছাত্রীদের ৫৯ দশমিক ৯৯ শতাংশ। এছাড়া হিফজ ও ক্বিরাআত বিভাগের পাসের হার যথাক্রমে ৮৪ দশমিক ২৭ শতাংশ ও ৮৫ দশমিক শূন্য ৭ শতাংশ। ফলাফলের সব তথ্য বেফাকের ওয়েবসাইট www.befaqbd.com-এ পাওয়া যাবে। এছাড়াও যেকোন মোবাইল থেকে এসএমএস করে ফল পাওয়া যাবে। এর জন্য befaq লিখে একটি স্পেস দিয়ে First letter of class (মারহালার ইংরেজী নামের প্রথম অক্ষর যেমন-তাকমীলের T, ফযীলতের F, সানাবিয়ার S, মুতাওয়াসসিতাহর M, ইবতিদাইয়্যাহর I, হিফজ H, কিরাআত Q স্পেস দিয়ে Roll লিখে Send করতে হবে 9934 নম্বরে।