বাইসাইকেল নয় গাড়িও নয়

আপডেট : ০১ আগস্ট ২০১৩, ২২:৪৯
এমন একটি গাড়ির কথা ভাবুন যেটি আপনি পেট্রোল, ব্যাটারি কিংবা পা দিয়ে চালাতে পারবেন। প্রয়োজনে আপনি যেকোনোভাবে গাড়ি নিয়ে অনেক দূর যেতে পারবেন। ক্ষতি হবে না পরিবেশেরও। আর এই প্রকৃতির একটি গাড়ির পরীক্ষামূলক ব্যবহার শুরু করেছে যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি। -খবর এপির। এটি বাইসাইকেল নয় কিংবা সাধারণ কোনো গাড়িও নয়। এই দুইটির সমন্বয়ে তৈরি একটি ভিন্ন প্রকৃতির গাড়ি। এই গাড়িটি প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এক গ্যালন পেট্রোলের সমান জ্বালানি দিয়ে ১৮ শত মাইল পর্যন্ত চলতে পারে। আবার এটি সৌরশক্তির মাধ্যমেও চলতে পারবে। তিন চাকাবিশিষ্ট এই গাড়ির সামনে দুইটি এবং পেছনে একটি চাকা রয়েছে। গাড়ির ছাদে সোলার প্যানেল বসানো। সামনের দিকে নিচু আকৃতির এই গাড়ির চাকা বাইসাইকেলের চাকার মতো কিংবা প্রাইভেট গাড়ির চাকার মতো হতে পারে। এটি সাধারণত ব্যক্তিগত ব্যবহারের জন্য। এর মূল্য প্রায় ৫ হাজার মার্কিন ডলার। মার্কিন যুক্তরাষ্ট্রের অরগানিক ট্রানজিট কোম্পানি এটি তৈরি করেছে। সাধারণ গাড়ির মতো খু্্ব বেশি মেরামতেরও প্রয়োজন হয় না।