অনাগত সন্তানের নাম ঠিক করতে ভোটের আয়োজন করেছে কানাডার টরেন্টোর এক দম্পতি। তারা এ জন্য ব্যালট পেপারও ছাপিয়েছেন। বন্ধু এবং আত্মীয়দের মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। খবর ইউপিআই ডটকমের।
রেতি রেবজি (৩১) এবং ক্রিস ভলমারসসেন (৩০) দম্পতি বন্ধু-বান্ধব এবং আত্মীয়দের মধ্যে ৭৫টি ব্যালট পেপার বিতরণ করেছেন। সন্তান ছেলে হলে তাদের অস্কার অথবা উইন্সটন এবং মেয়ে হলে লিব্বি, মোলি এবং ফেইয়ির মধ্যে যে কোনো একটিকে নির্বাচিত করতে হবে। রেইজি এই নির্বাচনে ভোট দিলেও তার স্ত্রী ভলমারসেন ভোট দিবেন না। এই দম্পতি আশা করছেন, সুন্দরভাবেই ভোট দেবে সবাই এবং তাদের সন্তানের একটি সুন্দর নাম হবে। তাদের মতে, জীবনে নামের একটি গুরুত্ব রয়েছে। তাই এই আয়োজন।
