শোকাবহ আগস্ট

আপডেট : ০১ আগস্ট ২০১৩, ২২:৫২
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে খুনি চক্র সারাদেশের মানুষকে আতঙ্কিত করে তুলেছিল। একটা থমথমে অবস্থা বিরাজ করছিল দেশজুড়ে। সেই অন্ধকারাচ্ছন্ন সময়ে কবি নির্মলেন্দু গুণ ‘আমি আজ কারো রক্ত চাইতে আসিনি’ কবিতার মধ্য দিয়ে পৃথিবীর জঘন্যতম এই হত্যাকাণ্ডের প্রতিবাদে জানিয়েছিলেন। সেই কবিতা হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার করে তুলেছিল দেশের মানুষকে। ১৯৭৭ সালে বাংলা একাডেমীর একুশে ফেব্রুয়ারীর সকালে কবিতার আসরে তিনি কবিতাটি পাঠ করেন। পরে তার এই কবিতা তরুণ কবিদের প্রকাশিত বিভিন্ন লিটল ম্যাগে, তরুণ সাংস্কৃতিক কর্মীরা লিফলেট আকারে প্রকাশ করে সারা দেশে ছড়িয়ে দিয়েছিল। শোকাবহ আগস্টের আজ দ্বিতীয় দিন। আওয়ামী লীগ, সহযোগী সংগঠনসমূহ ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের মাসব্যাপী কর্মসূচির ধারাবাহিকতায় আজ শুক্রবারও রয়েছে আলোচনা সভাসহ নানা আয়োজন। সেই অবরুদ্ধ সময়ে মানুষের মনের অনুচ্চারিত এই দাবি নির্মলেন্দু গুণের কবিতার মধ্য দিয়ে সারাদেশের মানুষকে জাগিয়ে তুলেছিল। ‘সমবেত সকলের মতো আমারও স্বপ্নের প্রতি পক্ষপাত আছে,/ ভালোবাসা আছে? শেষ রাতে দেখা একটি সাহসী স্বপ্ন গতকাল/ আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি।/ আমি তার কথা বলতে এসেছি।