বিশ্ব মিডিয়ায় রায়ের খবর

আপডেট : ০১ আগস্ট ২০১৩, ২২:৫২
জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছে আন্তর্জাতিক মিডিয়া তা ফলাও করে প্রকাশ করেছে। সিএনএন অনলাইনে শিরোনাম ছিল ‘বাংলাদেশের উচ্চ আদালত ইসলামী দলকে অবৈধ ঘোষণা করল’। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, আদালতের এ রায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সুখবর। তবে এ রায়ে দেশটিতে নতুন করে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হতে পারে। বিবিসি অনলাইনের শিরোনাম ছিল ‘বাংলাদেশের হাইকোর্ট ইসলামী দল জামায়াতকে নিষিদ্ধ করলো।’ রায়ের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, দলটি নির্বাচনী আইন লঙ্ঘন করেছে এবং আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণ অনিশ্চিত হচ্ছে। আল-জাজিরার অনলাইনের শিরোনাম, ‘জামায়াতকে অবৈধ ঘোষণা করল বাংলাদেশের আদালত’। পাকিস্তানের ডন অনলাইনে শিরোনাম দিয়েছে, বাংলাদেশের আদালত জামায়াতকে অবৈধ ঘোষণা ও নির্বাচনে নিষিদ্ধ করল।’ এছাড়াও সিনহুয়া, এপি, এএফপিসহ বিভিন্ন দেশের সংবাদ মাধ্যম এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে।