আজকের রাশিফল

আপডেট : ০২ আগস্ট ২০১৩, ১৭:১২
৩ আগস্ট ২০১৩ খ্রিস্টাব্দ, শনিবার আজ ১৯ শ্রাবণ ১৪২০ বঙ্গাব্দ এবং ২৪ রমজান ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৪০ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪৪ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৩। আপনার উপর প্রভাবকারী গ্রহ: রবি ও বৃহস্পতি। আপনার শুভসংখ্যা: ১ ও ৩। শুভবার: রবি ও বৃহস্পতিবার । শুভরত্ন: রুবী ও পোখরাজ। প্রকৃতিগতভাবে আপনি: আপনি উচ্চাভিলাষী। ক্ষমতা কর্তৃত্ব ও জনপ্রিয়তার প্রতি রয়েছে বিশেষ মোহ। আপনি কর্মঠ। বন্ধুতে আপনি আদর্শবাদী। সহজতভাবেই অন্যদের নেতৃত্ব পাবেন। পুরোপুরি সাফল্যের জন্য প্রয়োজন পরিচিতদের প্রশংসা ও উত্সাহ। স্বীয় পেশায় উচ্চাসনে অবস্থান করবেন। কারণ সাধারণ সাফল্য কখনোই আপনাকে তৃপ্তি দিতে পারবে না। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: কথাশিল্পী লিটন উব্লিস, আব্দুল মান্নান সৈয়দ, নুরুল ইসলাম খান, সাংবাদিক আলমগীর মহিউদ্দীন, সঙ্গীতকার জয়দেব। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ নিজের বুদ্ধি বিবেচনার উপর নির্ভর করে কাজ করুন। অন্যের পরামর্শের উপর নির্ভর না করলেই ভালো করবেন। শিল্পী-সাহিত্যকদের জন্য দিনটি শুভ। সৃজনশীল কাজে সাফল্য আসতে পারে। প্রাপ্তি যোগ আছে। প্রবাস আনন্দদায়ক হবে। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ আর্থিক দিক মোটামুটি ভালো যেতে পারে। কোনো সূত্র থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। কোনো বন্ধুর সাথে মতবিরোধ সৃষ্টি হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে। বাড়িতে কারো অসুস্থতায় চিন্তিত হবেন। পরোপকারে কিছু অর্থ ব্যয়ের আশংকা আছে। বেকারদের কর্মসংস্থান প্রচেষ্টা ফলপ্রসূ হতে পারে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ । কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। বাধা বিপত্তি অতিক্রম করে সামনে এগুতে হবে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। কেউ আজ আপনার সাথে ছলনার আশ্রয় নিতে পারে। সমস্যা যত কঠিনই হোক শেষ পর্যন্ত সামরে উঠতে পারবেন। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। দাম্পত্য ভুল বুঝাবুঝির অবসান হতে পারে। অসমাপ্ত কাজ শেষ হতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশুনায় অধিকতর মনযোগী হওয়ার চেষ্টা করুন। সন্তানের স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ চাকরি সংক্রান্ত কোনো পরীক্ষায় সফল হতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। আজ কোনো বন্ধুর সহযোগিতায় উপকৃত হতে পারেন। রোমান্টিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। আপনজন কারো আচরণে ক্ষুব্ধ হতে পারেন। ব্যবসায়ীদের জন্য দিনটি মিশ্রসম্ভাবনাময়। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ চাকরিজীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে চেষ্টা করুন। ব্যবসায়িক দিক ভালো যাবে। শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে। রোমান্স ও বিনোদন শুভ। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর \ ব্যবসায়ে তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হতে পারেন। বিক্রয় বাণিজ্যে লাভ যোগ আছে। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হতে পারে। অতিরিক্ত উদারতার জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন। কোনো প্রকার সাফল্য আনন্দদায়ক হতে পারে। রোমান্টিক যোগাযোগ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। ব্যবসায়িক বা প্রাতিষ্ঠানিক ব্যাপারে ভালো কোনো যোগাযোগ হতে পারে। সময়মত সিদ্ধান্ত নিতে পারলে লাভবান হবেন। নিজের যোগ্যতা ও দক্ষতাকে কাজে লাগাতে চেষ্টা করুন। পরিশ্রম বৃদ্ধি পাবে। যাত্রা ও যোগাযোগ শুভ । মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ শিক্ষক ও অধ্যাপকদের জন্য দিনটি শুভ। কর্মক্ষেত্রে নতুন কোনো সুযোগ সৃষ্টি হতে পারে। খাদ্যদ্রব্যের ব্যবসায় সাফল্য আসতে পারে। কেউ আজ আপনার বিরোধিতা করতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। কোনো বন্ধুর দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা আছে। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। ইচ্ছা এবং আগ্রহ থাকলে উপার্জন বৃদ্ধির সুযোগ পাবেন। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। যানবাহন ও যন্ত্রপাতির ব্যবহারে সতর্কতা অবলম্বন কররুন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। দূরের যাত্রা শুভ নয়। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। অতিরিক্ত ব্যস্ততার জন্য পরিবারকে খুব একটা সময় দিতে পারবেন না। ফলে কিছুটা দাম্পত্য ভুল বুঝাবুঝির সৃষ্টি হতে পারে। কর্মস্থলে অপরের সহযোগিতা পাবেন। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। নতুন বিনিয়োগ সতর্কতার সাথে করুন।