যুক্তির আলোয় খুঁজি মানুষের মুক্তি এ শ্লোগানকে সামনে রেখে জামালপুরের মেলান্দহে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২৯ জুলাই উমির উদ্দিন পাইলট স্কুল এন্ড কলেজে ব্র্যাক শিক্ষা পেইস কর্মসূচি এর আয়োজন করে। বিতর্কের বিষয় ছিল ছাত্র-ছাত্রীদের উন্নতির জন্য ক্লাসের বই পড়াই যথেষ্ট নয়। প্রতিযোগিতায় উপজেলার ৮টি স্কুল অংশগ্রহণ করে। নাংলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব কিসমত পাশা এতে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন-উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাম্মেল হক, বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব সোলায়মান হোসেন, জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আলতাফুর রহমান, উপাধ্যক্ষ আ: আজিজ, অধ্যাপক মুজিবুর রহমান, রেজাউল করিম ও ব্র্যাক এরিয়া ম্যানেজার শাহীনুর ইসলাম, সেক্টর স্পেশালিষ্ট পেইস রোকেয়া খান ও তাসলিমা আক্তার প্রমুখ। প্রতিযোগিতায় পক্ষ দলের আদ্রা আব্দুল মান্নান চ্যাম্পিয়ন বিপক্ষ দলের সাধুপুর জেএএম হাই স্কুল রানার্স আপ হয়। বিপক্ষ দলের কোকাকোলা শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়।
