লোহাগাড়ায় কমিউনিটি প্রশিক্ষণ

আপডেট : ০২ আগস্ট ২০১৩, ১৭:১৯
জনগণের অংশগ্রহণে গ্রামীণ হতদরিদ্র সুবিধা বঞ্চিতসহ সকলের জন্য একটি মানসম্মত টেকসই স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করা কমিউনিটি ক্লিনিকের মূল উদ্দেশ্য। এ লক্ষ্যে সারাদেশ ব্যাপী তৃণমূল পর্যায়ে কমিউনিটি গ্রুপ প্রশিক্ষণ শুরু হয়েছে। এলাকার প্রতিনিধিত্বকারী নিয়মিত সদস্যসহ কমিউনিটি গ্রুপের সদস্যদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ৯টি ইউনিয়ন পর্যায়ে ২৮টি কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি গ্রুপ ও এর সদস্যবৃন্দের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। দুইদিনের এ প্রশিক্ষণ কার্যক্রমে কমিউনিটি সার্পোট, গ্রুপ তৈরি ও জনগণকে উদ্বুদ্ধকরণ, কমিউনিটি ক্লিনিকের জন্য তহবিল গঠন ব্যয় ও তত্ত্বাবধান কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম মনিটরিং এর উপর প্রশিক্ষণ দেওয়া হয়। গত রবিবার উপজেলার কলাউজান ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবদুল ওয়াহেদ’র সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিজনূর রহমান। এতে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইসচেয়ারম্যান নিবাস দাশ সাগর, উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান গুলশান আরা বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোজাম্মেল হক।