কুষ্টিয়ায় নারী সমাজের নতুন কমিটি

আপডেট : ০২ আগস্ট ২০১৩, ১৭:১৯
মানবাধিকার সংরক্ষণ পরিষদের উদ্যোগে কুষ্টিয়া মানবাধিকার নারী সমাজের নতুন কমিটিকে সংবর্ধনা প্রদান করা হয়। ২৩ জুলাই মুক্তির প্রশিক্ষণ কক্ষে আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন আইন ও সালিশ কেন্দ্রের সিনিয়র উপ-পরিচালক সানাইয়া ফাহীম আনছারী। আলোচনা করেন আইন ও সালিশ কেন্দ্রের সিনিয়র সমন্বয়কারী তৌফিক আল মান্নান, নারী নেত্রী মমতাজ আরা বেগম, এডভোকেট অনুপ কুমার নন্দী, মানবাধিকার নারী সমাজের সভাপতি ডা: আসমা জাহান লিজা, কুষ্টিয়ার সাংবাদিক মূকুল খসরু, বাবলু জোয়ারদার প্রমুখ।