যৌন হয়রানি প্রতিরোধে ব্র্যাকের সভা

আপডেট : ০২ আগস্ট ২০১৩, ১৭:২০
গাইবান্ধার গোবিন্দগঞ্জের ফাঁসিতলা উচ্চ বিদ্যালয়ে ব্র্যাক পজিশন কর্মসূচির উদ্যোগে সমপ্রতি যৌন হয়রানি নির্মূলে কামারদহ ইউনিয়নের মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসায় ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত স্কুল ও মাদ্রাসার ছাত্র ও ছাত্রীদের স্টুডেন্ট অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মতিউর রহমান পজিশন কর্মসূচির সিনিয়র সেক্টর স্পেশালিস্ট (ইনচার্জ) মো. মশিউর রহমানের উপস্থিতিতে ওরিয়েন্টেশনের উদ্বোধন করেন এবং ওরিয়েন্টেশন পরিচালনা করেন ফাঁসিতলা ব্রাঞ্চের ম্যানেজার মো. মেহেদী হাসান। এছাড়া উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষকবৃন্দসহ পজিশন কর্মসূচির ফিল্ড অর্গানাইজার মো. হাশেম আলী, সামিনা ইয়াসমিন আলো, আব্দুল মুরাদ, আব্দুল মান্নান এবং জেন্ডার কর্মী হ্যাপি, মাহফুজা, মৌসুমী। ওরিয়েন্টেশনে যৌন হয়রানি নির্মূলে ছাত্র-ছাত্রীদের সচেতনতামূলক আলোচনা শেষে ‘‘এগিয়ে চলো” শিক্ষণীয় নাটক প্রদর্শন করা হয়।