গত ২৩ জুলাই কুষ্টিয়ার মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে ৮০ জন শিশুর মাঝে বৃত্তি প্রদান করা হয়। এ উপলক্ষে মহিষকুণ্ডি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মমতাজ আরা বেগম। আলোচনা করেন রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিয়াজুল হক, প্রাগপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফুল ইসলাম, প্রধান শিক্ষক আলতাফ হোসেন, সহকারি শিক্ষক আশরাফুল ইসলাম, নারীর ক্ষমতায়ন প্রকল্প ম্যানেজার বাবর আলী প্রোগ্রাম সুপারভাইজার গোলাম রব্বানী প্রমুখ। এ্যাকশন এইড বাংলাদেশের আর্থিক সহযোগিতায় দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ও প্রাগপুর ইউনিয়নে নারীর ক্ষমতায়ন প্রকল্প এল.আর.পি ৩৮ এর স্পন্সার প্রোগ্রাম হিসেবে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
