কোটালীপাড়ায় গাছের চারা বিতরণ

আপডেট : ০২ আগস্ট ২০১৩, ১৭:২১
জলবায়ু কবলিত এলাকায় দুর্যোগ মোকাবিলায় ঝুঁকি হ্রাসে পরিবেশ উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা সহায়ক প্রকল্পের আওতায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বেসরকারি সংস্থা বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় প্রভাতী সেবা সংস্থার পক্ষ থেকে গাছের চারা বিতরণ করা হয়েছে। গত সোমবার উপজেলা পরিষদ হল রুমে আমতলী ও কান্দি ইউনিয়নের সুবিধাভোগী ৪০টি পরিবারের প্রতিটি পরিবারের মাঝে ৬২টি ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিকাইল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সব চারা বিতরণ করেন। এ সময় কৃষি কর্মকর্তা রথীন্দ্র নাথ বিশ্বাস, প্রভাতী সেবা সংস্থার পরিচালক শেখ আয়নাল হোসেন, শিক্ষক হাসান মোহাম্মদ নাসিরউদ্দিন, সাংবাদিক গৌরাঙ্গ লাল দাস, হরেকৃষ্ণ বাড়ৈ (খোকন) উপস্থিত ছিলেন।