রোনালদোর তিন পছন্দ

আপডেট : ১৪ মে ২০১৯, ২১:৩৮

জুভেন্তাস তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ক্লাবটিকে বলেছেন তারা যদি ইউরোপের শীর্ষ ফুটবল লিগটি জিততে চায় তাহলে বার্সেলোনার তিন খেলোয়াড়কে যেন কিনে নেয়। এরা হলেন জ্যাসপার সিলেচেন, ইভান র্যাকিটিচ ও স্যামুয়েল উমতিতি। জুভেন্তাস এ কারণেই পর্তুগীজ স্ট্রাইকারটিকে রিয়াল মাদ্রিদ থেকে নিয়ে এসেছিল; কিন্তু শেষ ষোলোয় আয়াক্স আমস্টার্ডামের কাছে বিদায় নিতে হয়েছিল জুভেন্তাসকে। রোনালদোর জন্য সান্ত্বনা এই যে, তার চির প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিও এই বছর চ্যাম্পিয়ন্স লিগটি জিততে পারেননি। তবে মেসির দল হারে সেমিফাইনালে, লিভারপুলের কাছে। এখন জুভেন্তাস তাদের দুই বর্ষিয়ান সেন্ট্রাল ডিফেন্ডার জর্জিও চিয়েলিনি ও লিওনার্দো বোনুচ্চির জায়গায় কাউকে খুঁজছে। উমতিতি হতে পারেন সম্ভাব্য বিকল্প। রাকিটিচকে পেলে মিডফিল্ড শক্তিশালী হবে; কিন্তু রোনালদো পরামর্শ মানতে হলে ১০০ মিলিয়নের বেশি ইউরো লাগবে ইতালির চ্যাম্পিয়ন ক্লাবটির।