ব্রিটেনে অবৈধ অভিবাসী ধরপাকড়ে বর্ণবৈষম্যের অভিযোগ

আপডেট : ০২ আগস্ট ২০১৩, ২০:৩৭
বর্ণবাদের ভিত্তিতে যুক্তরাজ্যে অবৈধ অভিবাসীদের ধরপাকড় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীরা বলছে, ব্রিটিশ পুলিশ অবৈধ অভিবাসীদের সনাক্ত করতে শুধুমাত্র অশ্বেতাঙ্গদের আটক করে জিজ্ঞাসাবাদ করছে। অবৈধ অভিবাসীদের আটকের পর বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় কড়া সমালোচনার মুখোমুখি হয়েছে। যুক্তরাজ্য সরকার জানিয়েছে, অভিবাসী অপরাধের দায়ে এদেরকে গ্রেফতার করা হচ্ছে। অবৈধ অভিবাসীমুক্ত করতে সরকার ঘোষণা দিয়েছে ‘বাড়ি ফিরে যাও অথবা বিচারের মুখোমুখি হও’।