আমার বিশ্বাস আওয়ামী লীগ আবারো ক্ষমতায় আসবে :অর্থমন্ত্রী

আপডেট : ০২ আগস্ট ২০১৩, ২১:৫৪
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, আমার কাছে কোন তথ্য না থাকলেও বিশ্বাস আছে আওয়ামী লীগ আবারো ক্ষমতায় আসবে। বৃহস্পতিবার সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার বর্ধিতকরণ প্রকল্পের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, আগামী ডিসেম্বরের মধ্যেই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের বর্ধিতকরণ প্রকল্পের কাজ শেষ হবে। তিনি বলেন, নগরীর বন্দরবাজারে অবস্থিত সিলেট কেন্দ্রীয় কারাগার স্থানান্তর প্রক্রিয়াটি সম্পন্ন করতে একটু বিলম্ব হচ্ছে। এই প্রক্রিয়াটি সম্পন্ন হলে কারাগারের আগের স্থানে একটি পার্ক নির্মাণ করা হবে। এসময় সিটি কর্পোরেশনের মেয়র মো. শাহজাহানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।