জনতা ব্যাংক স্টাফ কলেজ আয়োজিত গ্রাহকদের জন্য ‘জনসচেতনতা বৃদ্ধিকল্পে আসল ব্যাংক নোট চেনার উপায়’ শীর্ষক এক সেমিনার সম্প্রতি অনুষ্ঠিত হয়। ব্যাংকের ডিএমডি মো. জিকরুল হক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় কার্যালয় ঢাকা উত্তর-এর জি এম মো. মুরশেদুল কবীর। স্টাফ কলেজের অধ্যক্ষ (জি এম) মো. কাজী গোলাম মোস্তফা সভাপতিত্ব করেন
০০০০
দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ২০তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা. এইচ বি এম ইকবাল, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রিয়াজুল করিমসহ অন্যরা উপস্থিত ছিলেন। ২০১৮ সালের ব্যাংকের অর্জিত মুনাফার উপর ১৫ দশমিক ৫০% বোনাস শেয়ার অনুমোদন করেছে
০০০০০০০০০০০০
যমুনা ব্যাংক লিমিটেডের উদ্যোগে ‘ইফেক্টিভ কমপ্লায়্যান্স অব মানি লন্ডারিং অ্যান্ড টেররিস্ট ফাইন্যান্সিং রিস্ক’ শীর্ষক বামেলকো সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিকুল আলম, বিশেষ অতিথি হিসেবে বিএফআইইউয়ের যুগ্ম পরিচালক মোহাম্মদ আবদুর রব উপস্থিত ছিলেন
০০০০০০০০০০০০০০০০০
পদ্মা ব্যাংকের মিরপুরের ট্রেনিং ইন্সটিটিউটে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ঋণ শ্রেণিকরণ ও প্রভিশনিং ওয়ার্কশপ। ওয়ার্কশপে প্রধান অতিথি ছিলেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহসান খসরু, বিশেষ অতিথি ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী জারিয়াব ও এসএমই ক্রেডিট স্পেশালিস্ট মো. জাকির হোসেন
