খুলনায় একটি বিদেশি রিভলবার, ৫ রাউন্ড গুলি ও ৬টি চাপাতিসহ এহসান হোসেন বিজয় (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকাল ৫টার দিকে নগরীর সিটি কলেজ সংলগ্ন আরএসএস সাইবার ক্যাফে থেকে তাকে আটক করা হয়। তিনি ওই ক্যাফের কর্মচারী।
খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম জানান, আটককৃত বিজয় নগরীর মুসলমানপাড়া এলাকার শেখ রুনসুর রহমানের ছেলে। এ ঘটনায় স্থানীয় থানায় মামলা হয়েছে।
