গাজীপুরে মাইক্রোবাস চালক খুন

আপডেট : ০২ আগস্ট ২০১৩, ২২:২৬
গাজীপুরে এক মাইক্রোবাস চালককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম মানিক (৩৪)। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের নান্দাইল থানার কামালপুর এলাকায়। গত বৃহস্পতিবার রাতে জেলা শহরের রথখোলা এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার বাসিন্দা। নিহত মানিকের মা ফজিলা খাতুন জানান, তার ছেলে শিববাড়ি মোড়ে মাইক্রোবাস স্ট্যান্ডে গাড়ি চালাতো। গত বৃহসপতিবার বিকাল ৩টার দিকে দুই যুবক কাজের কথা বলে মানিককে বাসা থেকে ডেকে নিয়ে যায়। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মানিককে গুরুতর আহত অবস্থায় জেলা প্রাণী সমপদ অফিসের সামনের রাস্তায় পাওয়া যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল নেয়ার পথেই মানিক মারা যায়।