মৃত্যুবার্ষিকী

আপডেট : ০২ আগস্ট ২০১৩, ২২:২৭
মোহাম্মদ ফারুক আজ ৩ আগস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং করাচী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফারুক-এর ১৪তম মৃত্যুবার্ষিকী। এদিনটি যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনে মরহুমের পরিবারের পক্ষ থেকে দিনব্যাপী কোরআনখানি, মিলাদ মাহফিল ও মসজিদে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। এছাড়া এতিমখানা এবং গরীব ও দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণের ব্যবস্থা নেয়া হয়েছে।