ইত্তেফাক রিপোর্ট
নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশের পাশাপাশি পণ্য মোড়কীকরণ ও লেবেলিং রেগুলেশনের শর্ত পুরোপুরি না মানায় ইগলু আইসক্রিমকে ৫ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার রাজধানীর শ্যামপুরে ইগলু আইসক্রিমের ফ্যাক্টরিতে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমেদ।
