৪ আগস্ট, ২০১৩ খ্রিস্টাব্দ, রবিবার
আজ ২০ শ্রাবণ, ১৪২০ বঙ্গাব্দ এবং ২৫ রমজান, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৪০ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪৪ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশি জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৪। আপনার উপর প্রভাবকারী গ্রহ:রবি ও ইউরেনাস। আপনার শুভসংখ্যা: ১ ও ৪। শুভবার: রবিবার। শুভরত্ন:রুবী ও গার্নেট।
প্রকৃতিগতভাবে আপনি: চিন্তা ও কর্মে স্বাধীনতাপ্রিয়। নিজের পরিকল্পনা অনুসারে চলতে চাইবেন। সৃজনশীল, মেধাবী ও উদ্ভাবনী ক্ষমতার অধিকারী। জীবন ও ধর্ম সম্পর্কে ধ্যান-ধারণাও হবে অন্যদের চেয়ে আলাদা। প্রচলিত রীতিনীতির উপর থাকবে সহজাত অনীহা। এতে অনেক ভুল বোঝাবুঝি ও শত্রুতার সৃষ্টি হতে পারে। তাই ধৈর্যশীল ও কৌশলী হতে হবে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:কবি পিবিশেলী, কবি আল মাহমুদ, সাংবাদিক ফখরুল আলম, গুস্তফ ফ্লোরেস, সাহিত্যিক নুট হামসুন।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ শরীর খুব একটা ভালো যাবে না। বেকারদের কর্মসংস্থান প্রচেষ্টা জোরদার করুন। কর্মসংস্থানের সম্ভাবনা আছে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। আশানুরূপ লাভ নাও হতে পারে। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ কাজকর্মের চাপ বৃদ্ধি পাবে। অতিরিক্ত পরিশ্রমের জন্য ক্লান্তিবোধ করতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থাগমের সম্ভাবনা আছে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। আজ কাউকে ধারকর্জ না দিলেই ভালো করবেন।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ কাজকর্মে বাধা সৃষ্টি হতে পারে। শিল্পীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। অভিনেতা-অভিনেত্রীদের পেশাগত সাফল্যের সম্ভাবনা আছে। পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে। সাংসারিক যে কোনো সমস্যা ধৈর্যের সাথে মোকাবিলা করুন। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হতে পারে।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ ব্যবসায়ীদের ঝামেলা অনেকাংশে মিটে যেতে পারে। প্রাতিষ্ঠানিক কাজে কোনো সমস্যার উদ্ভব হতে পারে। সরকারি কোনো সংস্থার সাথে কোনো ব্যাপারে সম্পৃক্ত হয়ে উদ্বেগবোধ করতে পারেন। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। আর্থিক লেনদেনে সতর্ক থাকার চেষ্টা করুন। অন্যথায় প্রতারিত হওয়ার আশংকা আছে।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ ব্যবসায়িক দিক ভালো যাবে। পোশাক ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। শত্রুপক্ষ সুযোগ নেয়ার চেষ্টা করতে পারে। যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন। পাওনা টাকা আদায় বিলম্বিত হতে পারে। বিপরীত লিঙ্গের কারো দ্বারা মনের শান্তি বিনষ্ট হতে পারে।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ কর্মপরিবেশ অনুকূল থাকবে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। সেইসাথে পরিশ্রম বৃদ্ধির সম্ভাবনাও আছে। কাজকর্মে ধৈর্য না হারালেই ভালো করবেন। পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ পারিবারিক পরিবেশ খুব একটা ভালো থাকবে না। সম্পত্তি সংক্রান্ত কোনো ঝামেলা দেখা দিতে পারে। সতর্কতার সাথে পরিস্থিতি মোকাবিলা করুন। আপন লোকদের ব্যবহারে মনে কষ্ট পাবেন। আবেগপ্রবণ না হলেই ভালো করবেন। ঘনিষ্ঠ কোনো বন্ধর পরামর্শ নিন।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর \ প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধি পাবে। ফলে নতুন কর্মচারীর প্রয়োজন দেখা দিতে পারে। বেসরকারি চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। কর্মস্থলে কোনো ধরনের ঝামেলার সম্মুখীন হতে পারেন। সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। আপনজন কারো ব্যাপারে কোনো দুঃসংবাদ পেতে পারেন।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। কর্মোন্নতির সুযোগ সৃষ্টি হতে পারে। কর্মক্ষেত্রে প্রভাবশালী কারো আনুকূল্য পেতে পারেন। চাকরির পরীক্ষায় সাফল্য লাভের সম্ভাবনা আছে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। আজ প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ কর্মপরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে। অন্যের কোনো ঝামেলায় নিজে না জড়ালেই ভালো করবেন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কন্যা বা ভগ্নির বিয়ের ব্যাপারে কোনো প্রস্তাব পেতে পারেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ অহেতুক কারো সাথে রাগারাগি করবেন না। অতিক্তি আত্মবিশ্বাসের ফল খুব একটা ভালো নাও হতে পারে। কাজেকর্মে কিছুটা সংযমী হওয়ার চেষ্টা করুন। সন্তানদের শিক্ষার ব্যাপারে চিন্তিত হতে পারেন। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। যাত্রা ও যোগাযোগ শুভ।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ যাদের উপকার করেছেন তারাই আজ আপনার ক্ষতি করার চেষ্টা করবে। আজ অপ্রত্যাশিত ভালো কিছু ঘটতে পারে। চাকরিজীবী মহিলাদের জন্য দিনটি শুভ। কর্মস্থলে আজ ভালো কিছু ঘটার সম্ভাবনা আছে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। শরীর ভালো না যাওয়ার সম্ভাবনাই বেশি।
