গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ০৩ আগস্ট ২০১৩, ১৬:৪৫
দাতব্য সংস্থার প্রচারণা কিংবা এ ধরনের কোনো সংস্থার জন্য তহবিল সংগ্রহের জন্য অনেকেই নানা ধরনের কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন যা থেকে জন্ম নেয় অনেক রেকর্ডেরও। আর এমনই একটি গিনেজ রেকর্ড হলো এক ঘণ্টায় সবচেয়ে বেশি বার দড়ি লাফানোর রেকর্ডটি। মাত্র অল্প কিছুদিন আগেই আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের গ্রিনএকরসে এক ঘণ্টা সময়ের মধ্যে সর্বমোট ১২,৬৩২ বার দড়ি লাফানোর মাধ্যমে এই রেকর্ডটি গড়েন এনি মারিয়া বিসনডিয়াল। শিশুদের স্থূলকায় হওয়া রুখতে সচেতনতা তৈরির জন্য কাজ করা জাম্পিং ফর কিডস নামের অলাভজনক একটি সংস্থার জন্যই মূলত এ ধরনের একটি রেকর্ড গড়ার উদ্যোগ নেন বিসনডিয়াল। এক্ষেত্রে এর আগে এক ঘণ্টায় সবচেয়ে বেশি বার দড়ি লাফানোর পূর্বোক্ত রেকর্ডটিও (১১,৫২৭ বার) ছিল এই বিসনডিয়ালেরই।