প্রথম ৪ মাসে ওয়ালটন এসি বিক্রি বেড়েছে ১৫০%

আপডেট : ১৪ মে ২০১৯, ২১:৪৩

চলতি বছরের প্রথম চার মাসে অর্থাত্ জানুয়ারি থেকে এপ্রিল মাসে ওয়ালটন এসি বিক্রিতে ১৫০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। গত বছরের প্রথম চার মাসের  তুলনায় এই প্রবৃদ্ধির কারণ হিসেবে বলা হয়েছে গ্রীষ্মের প্রখরতার সঙ্গে সঙ্গে আরো কিছু কারণ রয়েছে। এগুলো হচ্ছে— প্রতিযোগিতামূলক বাজারে অত্যাধুনিক প্রযুক্তি ও ফিচারসমৃদ্ধ এসি নিয়ে আসা, ইনভার্টার এসির কম্প্রেসরে ১০ বছরের গ্যারান্টি ঘোষণা, ৬ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সুবিধা, এক্সচেঞ্জ অফারে যে কোনো ব্র্যান্ডের এসির বদলে ওয়ালটনের নতুন এসি ক্রয়ের সুযোগ এবং ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় ১ বছরের বিদ্যুত্ বিল ফ্রি অথবা সর্বোচ্চ এক লাখ টাকার ক্যাশ ভাউচার বা বিভিন্ন পণ্য ফ্রি পাওয়ার সুযোগ।

ওয়ালটন এসির চিফ অপারেটিং অফিসার প্রকৌশলী ইসহাক রনি জানান, গ্রাহকের হাতে সর্বাধুনিক প্রযুক্তির পণ্য তুলে দিতে এসিতে ব্যাপক বিদ্যুত্ সাশ্রয়ী ইনভার্টার, আয়োনাইজার, টার্বো কুলিং মুড, গোল্ডেন ফিনের মতো বিশ্বের লেটেস্ট প্রযুক্তি যুক্ত করা হয়েছে। ইনভার্টার কম্প্রেসরের টার্বো কুলিং মুড রুমের তাপমাত্রা দ্রুত কমিয়ে এনে রুমকে তাড়াতাড়ি ঠান্ডা করে। স্মার্ট প্রযুক্তি ছাড়াও ওয়ালটন এসিতে সংযোজন করা হয়েছে আয়োনাইজার প্রযুক্তি। যা রুমকে ঠান্ডা করার পাশাপাশি রুমের বাতাসকে ধুলা-ময়লা ও ব্যাকটেরিয়ামুক্ত করবে। ওয়ালটনের প্রতিটি এসি আন্তর্জাতিকমানের টেস্টিং ল্যাব নাসদাত-ইউটিএস থেকে মান নিয়ন্ত্রণ সনদ পাওয়ার পরে বাজারজাত করা হয়। — প্রেস বিজ্ঞপ্তি