নাম বদলাচ্ছে স্কাইড্রাইভ

আপডেট : ০৩ আগস্ট ২০১৩, ১৯:৪৯
টেক জায়ান্ট মাইক্রোসফট তাদের ক্লাউড স্টোরেজ সার্ভিস স্কাইড্রাইভের নাম বদলাতে বাধ্য হচ্ছে। শুরু থেকেই স্কাইড্রাইভ নামে যাত্রা করলেও যুক্তরাজ্যের ব্রিটিশ স্কাই ব্রডকাস্টিং সম্প্রতি মামলা দায়ের করে মাইক্রোসফটের বিরুদ্ধে। ‘বিস্কাইবি’ নামেই সবার কাছে পরিচিত এই প্রতিষ্ঠানটি দাবি করে, স্কাই শব্দটি তাদের ব্র্যান্ডের সাথে এতটাই জড়িত যে মাইক্রোসফটের ক্লাউড স্টোরেজ সেবার ‘স্কাইড্রাইভ’ নামটি তাদের সেবার সাথে সংঘাত তৈরি করে। ফলে স্কাইড্রাইভটি নামটি বদলে দেওয়ার আবেদন জানায় তারা। এই মামলায় মাইক্রোসফট পর্যাপ্ত যুক্তি-তর্ক উপস্থাপন করতে না পারায় শেষ পর্যন্ত স্কাইড্রাইভ নামটি বদলে ফেলতে হবে তাদের। তারা জানিয়েছে, শীঘ্রই এই পরিবর্তনটি করবে তারা। এর আগে উইন্ডোজ ৮-এর মেট্রো ইন্টারফেটি নামটি নিয়েও ঝামেলায় পড়ে মাইক্রোসফট। জার্মান প্রতিষ্ঠান মেট্রো এজি’র মামলায় মেট্রো ইন্টারফেস নামটিও বদলে দিতে বাধ্য হয় এই টেক জায়ান্ট।