যারা নতুন উইন্ডোজ ৮ ব্যবহার করছেন, তাদের জন্য পিসি শাটডাউন করাটা একটু ঝামেলার লাগতে পারে। কারণ সরাসরি শাটডাউনের জন্য কোনো বাটন নেই এতে। উইন্ডোজের একদম উপরের দিকের ডানপাশে মাউস নিয়ে গেলে আসবে পপ-আপ উইন্ডোজ। সেখানে গিয়ে সেটিং অপশন থেকে পাওয়ারে গিয়ে পাওয়া যাবে শাটডাউন অপশন। আরেকটু সহজে শাটডাউন করতে চাইলে কিবোর্ড থেকে ‘Windows+L’ চেপে পিসি লক করুন। তাহলে লক স্ক্রিনের নিচের দিকে ডানপাশে সরাসরি শাটডাউন বাটন পেয়ে যাবেন।
