জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

আপডেট : ০৩ আগস্ট ২০১৩, ১৯:৫১
ইসলাম ও নৈতিক শিক্ষা আ. জ. ম. সাখাওয়াত্ হোসাইন (নূমান) সিনিয়র শিক্ষক বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, পিলখানা, ঢাকা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের জন্য ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয় থেকে গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। পাঠ ঃ যাকাত-২ ১। ‘নিসাব’ শব্দের অর্থ কী? (ক) ঋণগ্রস্ত (খ) মুক্তিকামী দাস (গ) নির্ধারিত পরিমাণ ঘ) জ্ঞানসম্পন্ন হওয়া ২। “সাহিরে নিসাব” মানে কী? ক) নির্ধারিত পরিমাণ খ) নিসাবের মালিক গ) শস্যের যাকাত ঘ) কর্মচারী ৩। সোনার নিসাব পরিমাণ কত? ক) সাত তোলা খ) সাড়ে সাত তোলা গ) বায়ান্ন তোলা ঘ) সাড়ে বায়ান্ন তোলা। ৪। রূপার নিসাব পরিমাপ কত? ক) সাত তোলা খ) সাড়ে সাত তোলা গ) বায়ান্ন তোলা ঘ) সাড়ে বায়ান্ন তোলা ৫। নাসিম সাহেব দান-সাদকা করলে ও যাকাত দিতে অস্বীকার করেন। তার এ কাজটি কিসের শামিল? ক) নিফাক খ) ফিসক গ) শিরক ঘ) কুফর। ৬। নিসাব পরিমাণ সম্পদ কত সময় মালিকের নিকট থাকার পর যাকাত ফরয হয়? ক) ছয় মাস খ) এক বছর গ) দেড় বছর ঘ) দুই বছর। ৭। স্ত্রীলোকের ব্যবহার্য সোনা-রুপার অলংকারের যাকাত দিতে হবে কি না? ক) দিতে হবে খ) দিতে হবে না গ) কিছু টাকা দান করতে হবে ঘ) ব্যক্তির ইচ্ছা। ৮। তামা, কাসা, পিতল ইত্যাদি ব্যবহার্য জিনিস হিসাবে থাকলে সে সবের যাকাত দিতে হবে কিনা? ক) দিতে হবে খ) দিতে হবে না গ) অল্প টাকা দান করতে হবে ঘ) যাকাত দেয়া অবশ্য কর্তব্য। ৯। তামা, কাসা, পিতল ইত্যাদি ব্যবসায়ের সামগ্রী হিসাবে এক বছর পর্যন্ত থাকলে এবং উহা নিসাব পরিমাণ হলে যাকাত দিতে হবে কিনা? ক) দিতে হবে খ) দিতে হবে না গ) কিছু টাকা দান করতে হবে ঘ) লাভ হলে দিতে হবে। ১০। উত্পন্ন শস্যের যাকাতকে আরবিতে কী বলা হয়? ক) রিবা খ) খুমুস গ) গণীমাত ঘ) উশর। ১১। “উশর” - শব্দের অর্থ কী? ক) এক তৃতীয়াংশ খ) এক চতুর্থাংশ গ) এক পঞ্চমাংশ ঘ) এক-দশমাংশ। ১২। যাকাত অস্বীকারকারীকে কী বলা হবে? ক) কাফির খ) মুশরিক গ) মুনাফিক ঘ) মুমীন। ১৪। ‘মাসারিফ’ - শব্দের অর্থ কী? ক) মুক্তিকামী দাস খ) ব্যয় করার খাত গ) ঋণগ্রস্ত ব্যক্তি ঘ) সম্বলহীন। ১৫। যাকাতের মাসারিফ কে নির্ধারণ করে দিয়েছেন? ক) আল্লাহ খ) মহানবী (স.) গ) হযরত উমার (রা.) ঘ) ইমাম আবু হানিফা (র.)। ১৬। ইসলামী বিধান অনুযায়ী যাদের যাকাত দেয়া যায় তাদেরকে বলা হয় যাকাতের— ক) নিসাব খ) উশর গ) মাসারিফ ঘ) সাহিবে নিসাব। ১৭। যাকাতের মাসারিফ কয়টি? ক) পাঁচটি খ) আটটি গ) দশটি ঘ) ১৫টি। ১৮। যাকাতের মাসারিফ সংক্রান্ত আয়াতটি পবিত্র কুরআনের কোন্ সূরায় বর্ণিত আছে? ক) বাকারা-৪০ খ) নিসা-৫০ গ) আত-তাওবা-৬০ ঘ) আল-ফাতির-৭০। উত্তরমালা১।গ ২।খ ৩। খ ৪।ঘ ৫।ঘ ৬।খ ৭।ক ৮।খ ৯।ক ১০।ঘ ১১।ঘ ১২।ক ১৪।খ ১৫।ক ১৬।গ ১৭।খ ১৮।গ