বেহাল দশায় রানীনগরের রাতোয়াল-আত্রাই সড়ক

আপডেট : ০৩ আগস্ট ২০১৩, ২১:৩০
নওগাঁর রানীনগরের খাঁনপুকুর-রাতোয়াল-আত্রাই সড়কের বেহাল অবস্থা । বর্তমানে পথচারীদের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে। এই রাস্তাটির পুরো ভাগ জুড়ে বড় বড় গর্তের সৃষ্টি হওয়াই এই বেহাল দশার কারণ। রাস্তা পাকাকরণের সময় পর্যাপ্ত পরিমাণ বালি, ইটের খোয়া, বিটুমিন ও পিচ না দিয়েই পাকা করার ফলে এর উপর দিয়ে ছোট-বড় যানবাহন চলাচলের কারণে কিছুদিন পর থেকেই রাস্তার উপরের পাকা উঠে যেতে শুরু করে বলে এলাকাবাসীদের অভিযোগ। এই বিষয়ে উপজেলা প্রকৌশলী আব্দুল লতিফ বলেন, রাস্তাটির এই বেহাল দশা দীর্ঘদিনের। আমি রাস্তাটির দ্রুত সংস্কারের জন্য অর্থ বরাদ্দ চেয়ে উপর মহলের কাছে লিখিত আবেদন পাঠিয়েছি। অর্থের বরাদ্দ পেলেই রাস্তাটির সংস্কারের কাজ শুরু করবেন বলে তিনি জানান।