বাংলাদেশ দুগ্ধ খাতে স্বয়ংসম্পূর্ণ নয়। এ খাতে অবারিত সম্ভাবনা থাকা সত্ত্বেও যথাযথ বিনিয়োগের অভাবে আমাদের দেশের খামারিরা এই সম্ভাবনাকে কাজে লাগাতে পারছেন না। যদিও এই খাতে কিছু বিনিয়োগকারী আছেন যাঁরা বিনিয়োগ করতে আগ্রহী, তবু এ বিনিয়োগ আমাদের এ খাতকে উন্নত করতে যথেষ্ট নয়। কারণ শুধুমাত্র বিনিয়োগ কিংবা শুধুমাত্র দক্ষতা এই খাতে প্রবৃদ্ধি আনতে সক্ষম নয়। আমাদের এই দুইটি বিষয়ের একটি ভারসাম্য প্রয়োজন। আবার বিনিয়োগে আমরা যথেষ্ট পিছিয়ে আছি। এ খাত বিকাশের জন্যে আমাদের একইসঙ্গে যথাযথ বিনিয়োগ এবং ইউরোপিয়ান দক্ষতা প্রয়োজন। এ খাতে আকাঙ্ক্ষিত উন্নয়ন চাইলে আমাদের অবশ্যই বৈদেশিক বিনিয়োগ প্রয়োজন এবং এই বিনিয়োগের মাধ্যমেই আমরা বিকশিত দুগ্ধ খাত নিশ্চিত করতে সক্ষম হব। সুতরাং সরকারের উচিত দুগ্ধ খাতের বিকাশের জন্যে বৈদেশিক বিনিয়োগকে (এফডিআই) উত্সাহিত করা।
মনসুর রহমান
নিকুঞ্জ ২, ঢাকা
