আজিমপুর কলোনি গ্যারেজ দখলমুক্ত করা হোক

আপডেট : ০৩ আগস্ট ২০১৩, ২২:১৩
ঢাকার আজিমপুর সরকারি কলোনির পাঁচটি গ্যারেজ অবৈধ দখলে নিয়ে অনুমোদনহীন একটি সংগঠন দীর্ঘদিন ধরে বাণিজ্যিকভাবে ব্যবহার করে আসছে। গ্যারেজের পাঁচটি কক্ষে পানি ও বিদ্যুত্ অবৈধভাবে ব্যবহার করা হচ্ছে। যার বিল পরিশোধ করে চলেছে সরকার। এই গ্যারেজ থেকে অবৈধ দখলদারের মাসিক আয় করা হচ্ছে ৮০ থেকে ৯০ হাজার টাকা বলে জানা যায়। এই গ্যারেজে রাতে চলে নানা অসামাজিক কর্মকাণ্ড। রাতে বখাটেদের মিলনমেলায় পরিণত হয়। পাশেই রয়েছে আজিমপুরের সর্ববৃহত্ ছাপড়া মসজিদ,সরকারি কলোনি ও লিটল অ্যাঞ্জেল স্কুল। এখানকার সুন্দর পরিবেশ নষ্ট করছে এই অবৈধ দখলদাররা। গাঁজার গন্ধে মসজিদে নামাজিদের নামাজ আদায় করতে কষ্ট হয়। কলোনির মহিলারা ঠিকমতো যাতায়াত করতে পারেন না। এছাড়া স্কুলের কোমলমতি শিশুরা বখাটেদের ভয়ে অতীষ্ঠ থাকে। এ অবস্থায় অবৈধ দখলদারদের উচ্ছেদ করে এলাকার পরিবেশ বজায় রাখতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। ছাইফুল ইসলাম, আজিমপুর, ঢাকা