এইচএসসি দ্বিতীয় বর্ষে ভর্তি ফি কত?

আপডেট : ১৪ মে ২০১৯, ২১:৪৬

আমার এক বন্ধুর ছেলে ডেমরার বাঁশেরপুল গোলাম মোস্তফা কলেজের ছাত্র। সে এবার এইচএসসি প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উঠেছে এবং তার কাছ থেকে ভর্তি বাবদ মোট ৭,৫০০ টাকা নেওয়া হয়েছে। আমার আরেক আত্মীয়ের ছেলে ডেমরার ডা. হাবিবুর রহমান মোল্লা কলেজের দ্বিতীয় বর্ষে ভর্তি ফি দিয়েছে ২২,০০০ টাকা। প্রশ্ন হচ্ছে, প্রকৃতপক্ষে দ্বিতীয় বর্ষে ভর্তি বাবদ সরকার কত টাকা ধার্য করে দিয়েছে? উল্লিখিত দুটি কলেজে দুই রকমের ফি নেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মোশারফ হোসেন

স্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা