পবিত্র রমজান উপলক্ষে ঢাকাস্থ সংযুক্ত আরব আমিরাত দূতাবাস, ইউএই রেড ক্রিসেন্ট ও খলিফা বিন যায়েদ আল-নাহিয়ান ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় বাংলাদেশে আশ্রিত প্রায় তিন হাজার নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী পরিবারের মাঝে সম্প্রতি সাহরি ও ইফতারের জন্য পরিবার প্রতি ১০ কেজি চাল, ২ কেজি মশুরের ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবণ ও ১ কেজি চিনি বিতরণ করা হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে কক্সবাজারের রিফিউজি রিলিফ এন্ড রিপেটরিয়েশন কমিশনারের সাথে সমন্বয়ের মাধ্যমে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পের ১২১০টি এবং টেকনাফের নয়াপাড়া ক্যাম্পের ১৭৭১টি নিবন্ধিত রোহিঙ্গা মুসলিম পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। -প্রেস বিজ্ঞপ্তি
