রংপুর ও ছাতকে বজ্রপাতের পৃথক ঘটনায় গতকাল শনিবার ৫ জনের মৃত্যু হয়েছে। ভেন্ডাবাড়ি ইউনিয়নের পানবাড়ি গ্রামের তোবারক আলী (৪৫), করঞ্জাগাড়ী গ্রামের দুলু মিয়া (৩২) মাছ ধরতে গিয়ে, বড়দরগা ইউনিয়নের বরিয়া গ্রামের আব্দুস ছাত্তার (৫০) পার্শ্ববর্তী ষোলাগাড়ী গ্রামের মাঠে পাওয়ার ট্রিলার দিয়ে জমি চাষ করার সময় এবং মিঠাপুকুর উপজেলার রাজারহাট রিফুজিপাড়ার মানিক মিয়া (৩০) বজ্রপাতে মারা যান। এদিকে ছাতকে গতকাল স্থানীয় ইন্দোয়ার হাওরে হালচাষ করতে গেলে লালু মিয়া (২১) নামের এক যুবকের বজ্রপাতে মৃত্যু হয়। নিহত লালু সিংচাপইড় ইউনিয়নের কালিপুর গ্রামের বাসিন্দা।
