ঢাকা বোর্ডে পরপর দুইবার দ্বিতীয় আবদুল কাদির মোল্লা সিটি কলেজ

আপডেট : ০৩ আগস্ট ২০১৩, ২৩:৩৩
আব্দুল কাদির মোল্ল¬া সিটি কলেজ ঢাকা বোর্ডে মেধা তালিকায় দ্বিতীয় স্থান লাভ করেছে। এ নিয়ে কলেজটি ঢাকা বোর্ডে পর পর দু’বার দ্বিতীয় স্থান লাভ করলো। ২০০৯ সালের এইচএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডে পঞ্চম ও সকল বোর্ডে সম্মিলিতভাবে ষষ্ঠ স্থান লাভ, ২০১১ সালে ঢাকা বোর্ডে মেধা তালিকায় সপ্তম ও শতভাগ পাসের ক্ষেত্রে চতুর্থ স্থান লাভ করে আব্দুল কাদির মোল্ল¬া সিটি কলেজ। কলেজের প্রিন্সিপাল ড. মশিউর রহমান মৃধা ও ভাইস-প্রিন্সিপাল মাহমুদুল হাসান রুমী জানান, চলতি বছর সিটি কলেজ থেকে মোট ৩৭৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে বিজ্ঞান শাখায় ১৬০ জন, ব্যবসায় শিক্ষা শাখায় ১৩৮ জন ও মানবিক শাখায় ৩৫ জনসহ সর্বমোট ৩৩৩ জন ছাত্র-ছাত্রী জিপিএ-৫ লাভের গৌরব অর্জন করেছে। ফল ঘোষণার পর ছাত্র-শিক্ষক-অভিভাবকদের মধ্যে ব্যাপক আনন্দ দেখা দেয়। ছাত্র-ছাত্রীরা বৃষ্টিতে ভিজে কলেজ ক্যাম্পাসে মুহুর্মুহু শ্লোগানসহ আনন্দ মিছিল করে। কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের সভাপতি আব্দুল কাদির মোল্লা, তার স্ত্রী নাসিমা মোল্লা দুপুরে কলেজে উপস্থিত হন। তারা কলেজের শিক্ষক-শিক্ষিকাসহ ছাত্র-ছাত্রীদের সঙ্গে আনন্দ-উল্ল¬াসে ফেটে পড়ে। উত্ফুল্ল ছাত্র-ছাত্রীরা কলেজের প্রতিষ্ঠাতা আব্দুল কাদির মোল্লা, প্রিন্সিপাল ড. মশিউর রহমান মৃধাকে কোলে তুলে নেচে নেচে আনন্দ প্রকাশ করে। এরপর ছাত্র-ছাত্রীরা বাস নিয়ে নরসিংদী শহরের অলিগলিতে আনন্দ মিছিল করে। আব্দুল কাদির মোল্ল¬া এই গৌরবজনক ফলাফলের জন্য মহান আল্লাহতা’য়ালার প্রতি শোকরিয়া জ্ঞাপন করে বলেন, পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত হলে মফস্বল শহরের কলেজগুলোও ঢাকা শহরের শিক্ষা প্রতিষ্ঠানের মত জাতীয় পর্যায়ে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করতে পারে। এ কৃতিত্ব শুধু আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের নয়, সমগ্র নরসিংদীবাসীর। মাত্র ৭ বছর বয়সে মফস্বল শহরের একটি কলেজ এতটা অগ্রসর হতে পারে এটা চিন্তারও অতীত। এই ফলাফলের জন্য শিক্ষকদের ব্যাপক আন্তরিকতা, অভিভাবকদের ঐকান্তিক প্রচেষ্টা এবং নরসিংদীর শিক্ষাঙ্গনের শিক্ষানুরাগী মহলের আশির্বাদ সবচেয়ে বেশি কাজ করেছে।