পিরোজপুরে জেপির ইফতার মাহফিল

আপডেট : ০৩ আগস্ট ২০১৩, ২৩:৩৩
জাতীয় পার্টি (জেপি) পিরোজপুর জেলা শাখার উদ্যোগে গতকাল শনিবার এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পিরোজপুর এপেক্স ভবনে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে অংশ নেন জেলা জেপির সভাপতি অ্যাডভোকেট আলী আহমেদ খান মিলু, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব তালুকদার, সাবেক পৌর চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভপতি এমডি লিয়াকত আলী শেখ বাদশা, বিএনপি নেতা ব্যারিস্টার সরোয়ার হোসেন, জেপির সহ-সভাপতি গাজী শাহজামান আলাউদ্দীন, জেলা জাপার সভাপতি তৌহিদ উদ্দীন শেখ, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভীন শানু, সাবেক জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান খোকন, জেলা জেপির সদস্য শানু খান, মুক্তিযোদ্ধা ও পৌরসভার সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সিকদার, জেলা জাপার সদস্য রফিকুল ইসলাম সেলিম, কেন্দ্রীয় যুব সংহতির সদস্য মো. রমিজুল ইসলাম সোহাগ, জেলা যুব সংহতির সদস্য ফয়জুল ইসলাম কাজল, মো. জাকির হোসেন, মো. মুনিরুজ্জামান মাসুম, মো. আনোয়ার, মো. মাহমুদ, মিঠু মসিদ, যুব সংহির (জাপা) বশির আহমেদ, মো. তোতা প্রমুখ। ইফতারের আগে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. আবু সাঈদ। এ সময় জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান, সাবেক যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। পাশাপাশি জেলা জেপির সভাপতি আলী আহমেদ খানের শরীরিক সুস্থতা কামনা করা হয়।