পাসের হারে শীর্ষে মাদ্রাসা বোর্ড

আপডেট : ০৩ আগস্ট ২০১৩, ২৩:৩৯
চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হারে প্রথম অবস্থানে রয়েছে মাদ্রাসা বোর্ড। এরপরই রয়েছে কারিগরি বোর্ড। এবার দেশের আটটি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে মোট ১০ লাখ দুই হাজার ৪৯৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে সাত লাখ ৪৪ হাজার ৮৯১ জন। এরমধ্যে মাদ্রাসা বোর্ডে ৯১ দশমিক ৪৬ শতাংশ ও কারিগরি বোর্ডে ৮৫ দশমিক ০৩ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। অন্যান্য বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডে ৭৪ দশমিক ০৪ শতাংশ, সিলেটে ৭৯ দশমিক ১৩ শতাংশ, রাজশাহীতে ৭৭ দশমিক ৬৯ শতাংশ, দিনাজপুরে ৭১ দশমিক ৯৪ শতাংশ, যশোরে ৬৭ দশমিক ৪৯ শতাংশ, কুমিল্লায় ৬১ দশমিক ২৯ শতাংশ ও চট্টগ্রামে ৬১ দশমিক ২২ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।