আজকের রাশিফল

আপডেট : ০৪ আগস্ট ২০১৩, ২০:৪৪
আজ ২১ শ্রাবণ, ১৪২০ বঙ্গাব্দ এবং ২৬ রমজান, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৪০ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪৩ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৫। আপনার উপর প্রভাবকারী গ্রহ:রবি ও বুধ। আপনার শুভসংখ্যা: ১ ও ৫। শুভবার: রবি ও বুধবার। শুভরত্ন:রুবী ও পান্না। প্রকৃতিগতভাবে আপনি: বিচার ও বুদ্ধিবৃত্তিক ক্ষমতার অধিকারী। নিজের যোগ্যতা ও দক্ষতার উপর আস্থাশীল। দ্রুত লক্ষ্যে উপনীত হতে চান। এজন্য কঠোর পরিশ্রম করতেও আপনি প্রস্তুত। কিন্তু দীর্ঘস্থায়ী প্রচেষ্টার প্রতি আপনার অনীহা রয়েছে। দ্রুত ঝুঁকি নিয়ে চমক লাগিয়ে কাজ করতে চান। সাফল্য লাভের জন্য আপনাকে আরও ধৈর্যশীল ও অধ্যবসায়ী হতে হবে । জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:কথাশিল্পী গী দ্য মোপাসাঁ, কবি মহাদেব সাহা, কমরেড মোজাফফর আহমেদ, জহির রায়হান, নীল আর্মস্ট্রং রবাট টেইলর, সিডনী ওমর, শিল্পপতি গিয়াস উদ্দিন চৌধুরী, রোকসানা শিরীন। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ কোনো আপনজনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। ফলে উদ্বেগ উত্কণ্ঠা বৃদ্ধি পেতে পারে। বেকারদের কর্মসংস্থান প্রচেষ্টায় সাফল্য আসতে পারে। যোগাযোগ ফলপ্রসূ হওয়ার আশংকা আছে। ব্যবসায়িক লেনদেনে সতর্ক থাকলে ভালো করবেন। যাত্রা ও যোগাযাগ শুভ। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ এনজিও কর্মীদের জন্য দিনটি শুভ। কোনো ধরনের অনুদান প্রাপ্তির ব্যাপারে যোগাযোগ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন। কাজের চাপ বৃদ্ধি পাবে। শরীর খুব একটা ভালো যাবে না। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ সময় খুব একটি অনুকূল থাকবে না। গুরুত্বপূর্ণ কোনো কাজে সমস্যা সৃষ্টি হতে পারে। ইমোশন সেন্টিমেন্ট সংযত রাখার চেষ্টা করুন। সাংসারিক ক্ষেত্রে কোনো ধরনের সমস্যার উদ্ভব হতে পারে। সৃজনশীল কাজে অগ্রগতির সম্ভাবনা আছে। অকারণে ঝুঁকি না নিলেই ভালো করবেন। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ কোনো কারণে মন দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারে। ক্লান্তি ও অবসাদ কাটিয়ে উঠার চেষ্টা করুন। ব্যবসায়িক সমস্যা কিছুটা সামলে উঠতে পারবেন। কারো সাথে তর্ক-বিতর্কে না জড়ালেই ভালো করবেন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে। প্রাতিষ্ঠানিক কাজে পত্র যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ অসমাপ্ত কোনো কাজ শেষ হতে পারে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। বিদেশ যাত্রার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। রোমান্টিক বিষয়াদিতে সতর্ক থাকার চেষ্টা করুন। বিপরীত লিঙ্গের কারো জন্য মনে কষ্ট পেতে পারেন। দূরের যাত্রা শুভ নয়। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ পারিবারিক ক্ষেত্রে কোনো ঝামেলা দেখা দিতে পারে। তবে তার জন্য খুব একটা অসুবিধা হবে না। দায়িত্ব ও পরিশ্রম বৃদ্ধির সম্ভাবনা আছে। অধীনস্তদের কাজে লাগানো সহজ হবে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। আর্থিক দিক মিশ্র সম্ভাবনাময়। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ যাদেরকে আপন ভাবেন তারা আজ ভালো ব্যবহার নাও করতে পারে। আপনজনদের আচরণে মনে কষ্ট পাবেন। সাবধানে এবং সংযতভাবে পরিস্থিতি মোকাবেলা করুন। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর না করলেই ভালো করবেন। প্রবাসী আপনজনের সাথে যোগাযোগ হতে পারে। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। আজ কোনো শোক সংবাদ পাওয়ার আশংকা আছে। প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধি পাবে। দক্ষ কর্মী নিয়োগ করার চেষ্টা করুন। প্রাপ্ততথ্যের উপর নির্ভর করতে পারেন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। উচ্চ শিক্ষার্থে বিদেশ যাওয়ার চেষ্টা সফল হতে পারে। বেকারদের কর্মসংস্থান প্রচেষ্টায় সাফল্য আসতে পারে। কর্মউন্নতির সুযোগ সৃষ্টি হতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। দূরের যাত্রা শুভ। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ পিতৃস্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। ফলে মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। চাকরিজীবীদের জন্য দিনটি মোটামুটি শুভ। কর্মপরিবেশ অনুকূল থাকবে। গৃহে অতিথি সমাগম হতে পারে। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। অকারণে জেদ না দেখালেই ভালো করবেন। তাতে হিতে বিপরীত হওয়ার আশংকা আছে। অতিরিক্ত আত্মবিশ্বাসের জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন। প্রাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে নিন। কেউ আজ আপনাকে ভুল বুঝতে পারে। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ শরীর সম্পর্কে সতর্ক থাকার চেষ্টা করুন। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো ধরনের বাধার সৃষ্টি হতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। কোনো কারণে মন দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার আশংকা আছে। রোমান্টিক যোগাযোগ শুভ।