জামালপুরের বকশীগঞ্জে গড়ে উঠেছে জামদানী তাঁতপল্লী

আপডেট : ০৪ আগস্ট ২০১৩, ২০:৫৬
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার পাখিমারা এলাকায় গড়ে উঠেছে জামদানী শাড়ির তাঁতপল্লী। দেশীয় সুতায় তৈরি জামদানী তাঁতের শাড়ির চাহিদা দিন দিন বেড়েই চলেছে। ঈদকে সামনে রেখে তাঁতপল্লীর ৪০টি পরিবারের প্রায় দু্’শতাধিক তাঁতী এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। তাদের এখন রাত-দিন ঘুম নেই। নিপুণ হাতের কারিগরি ছোঁয়ায় আর তাঁতে রকমারি রং মিশিয়ে বাহারি ডিজাইনে বানানো হচ্ছে জামদানী শাড়ি। বকশীগঞ্জের তৈরি জামদানী শাড়িতে রয়েছে বৈচিত্র্যময় ডিজাইন। কারুকার্যপূর্ণ নজরকাড়া নতুনত্বের ছোঁয়া, সেই সাথে রয়েছে সময়ের সাথে তাল মিলেয়ে তৈরি করা কাপড়, জামদানী শাড়ি। নারীদের জামদানীর প্রতি বিশেষ আর্কষণ রয়েছে বেশ ভাল। বকশীগঞ্জের জামদানী শাড়ি কাপড়ের ডিজাইন ও সুতার পার্থক্যভেদে প্রতিটি শাড়ির মূল্য সাত হাজার টাকা থেকে সত্তুর হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বলে তাঁত মালিকরা জানিয়েছেন। শাড়ির দাম মূলত নকশা ও সুতা মূল্যের উপর নির্ভর করে নির্ধারিত হয়। এসব উত্পাদিত জামদানী শাড়ি ও জামা-কাপড় ঢাকার বিভিন্ন নামি দামি বিপণীতে সরবরাহ করা হয়।