হাটিকুমরুল-বনপাড়া বাইপাস সড়কে ডাকাতির প্রস্তুতিকালে তাড়াশ থানা পুলিশ শনিবার রাতে ৩ জনকে চাপাতি ও যানবাহন থামানোর সামগ্রীসহ আটক করেছে। জানা যায়, শনিবার রাতে বাইপাস সড়কে পুলিশের টহলরত অবস্থায় মহিষলুটি-খালকুলার মাঝখানে ডাকাত দল জটলা করছিল। এতে পুলিশের সন্দেহ হলে তাদেরকে চ্যালেঞ্জ করে এবং পালাবার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে ৩ জনকে আটক করতে সমর্থ হয়। আটককৃতরা সিরাজগঞ্জ শহরের মালশাপাড়া মহল্লার কোবাদ আলীর পুত্র মিঠু, নজরুলের পুত্র পারভেজ ও আব্দুল মজিদের পুত্র জাহিদ। তাদের দলনেতা লিয়াকত আলীর পুত্র ডাকুসহ অন্যেরা পালিয়ে যায়। আটককৃতদের কাছ থেকে একটি চাপাতি, বেশকিছু লোহার পেরেক ও একটি খুর পাওয়া যায়।
